৫ দিনের সন্তান সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে মা

০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ AM

সাতক্ষীরার দেবহাটার কাজিমহল্লা গ্রামের আশুরা আক্তার পিংকি পাঁচ দিনের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে এবার অনার্স পরীক্ষা দিচ্ছেন। পিংকি ওই গ্রামের শেখ রাজু আহমেদের মেয়ে ও একই উপজেলার কোড়া গ্রামের মাসুদ হোসেন সুজনের স্ত্রী।

গত ৩০ নভেম্বর সাতক্ষীরা সদর হাসপাতালে একটি কন্যাশিশুর জন্ম দেন পিংকি। তাকে চিকিৎসা সহায়তা দেন মেডিকেল অফিসার ডা. মাহফুজা আক্তার ও ডা. সাইফুল্লাহ আল কাফি।

পিংকি বলেন, লেখাপড়ায় আমার শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সহযোগিতা আছে। তাদের উৎসাহ পেয়ে আমি আসছি। আর এ কারণেই আমি অসুস্থতাকে ভয় পাইনি মোটেও। পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষক ও চিকিৎসকদের সহায়তাও আমাকে অণুপ্রাণিত করেছে।
না।

পরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক আসাদুল ইসলাম জানান, পিংকি দ্বিতীয় বর্ষ অনার্সের ছাত্রী। বুধবার ছিল তার রাজনৈতিক সংগঠনের পরীক্ষা। আমরা তাকে নিয়মানুযায়ী পরীক্ষায় অংশগ্রহণে সহায়তা করেছি।

চিকিৎসক বলেন, আশুরা আক্তার পিংকিকে বলা হয়েছে এ অবস্থায় গেলে সমস্যা হতে পারে। আমরা তাকে বুঝিয়েছি। কিন্তু পিংকি তা মানেননি। তিনি তার শিশুকন্যা ও স্বামী সুজনকে নিয়ে বুধবার পরীক্ষায় অংশ নেন। সাতক্ষীরা সরকারি কলেজে পরীক্ষা দেন তিনি। পাশেই তার শিশুকে রাখার ব্যবস্থাও ছিল। মাঝে মাঝে পিংকি শিশুটিকে বুকের দুধ খাইয়েছেন।

 

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬
গারো পাহাড়ে মোমবাতি হাতে অর্ধলাখ তীর্থযাত্রীর আলোর মিছিল
  • ২৯ অক্টোবর ২০২৬
সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা-ভাইভা-নি…
  • ২৯ অক্টোবর ২০২৬