গারো পাহাড়ে মোমবাতি হাতে অর্ধলাখ তীর্থযাত্রীর আলোর মিছিল

২৯ অক্টোবর ২০২৬, ১১:২১ PM
মোমবাতি হাতে তীর্থযাত্রীদের আলোর মিছিল

মোমবাতি হাতে তীর্থযাত্রীদের আলোর মিছিল © টিডিসি ফটো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী গারো পাহাড়ের সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসবের আলোর মিছিল। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত এ মিছিলে প্রায় ৫০ হাজার তীর্থযাত্রী অংশ নেন। দুই হাতে দুটি করে মোমবাতি জ্বালিয়ে তাঁরা প্রায় দুই ঘণ্টা ধরে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন।

এ বছর ‘মানবতার জননী ফাতেমা রাণী মা মারিয়া’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী ২৯তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থোৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে খ্রিস্টধর্মাবলম্বীরা বারোমারীতে সমবেত হয়েছেন।

তীর্থোৎসবের সমন্বয়কারী রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী জানান, উপজেলার সীমান্তবর্তী বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে তীর্থস্থানটি গড়ে তোলা হয়। এটি রোমান ক্যাথলিক খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার এখানে বার্ষিক তীর্থোৎসব অনুষ্ঠিত হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রার্থনার জন্য তীর্থস্থানে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট উঁচু মা মারিয়ার মূর্তি। তীর্থোৎসব উপলক্ষে পাপ স্বীকার, মহাখ্রিস্টযাগ, মোমবাতি জ্বালিয়ে আলোক শোভাযাত্রা, সাক্রামেন্তের আরাধনা, নিরাময়, নিশিজাগরণ ও জীবন্ত ক্রুশের পথসহ নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আলোর মিছিল ও তীর্থোৎসবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার মো. জহিরুল ইসলামসহ স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন।

ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬
গারো পাহাড়ে মোমবাতি হাতে অর্ধলাখ তীর্থযাত্রীর আলোর মিছিল
  • ২৯ অক্টোবর ২০২৬
সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা-ভাইভা-নি…
  • ২৯ অক্টোবর ২০২৬
দিনেশ ত্রিবেদীর বহিষ্কারের দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাও, পু…
  • ২৯ অক্টোবর ২০২৬
সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে আল্টি…
  • ২৯ অক্টোবর ২০২৬