মাদক সেবন করায় ২ ছাত্রীর সিট বাতিল

০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:২৬ AM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ধূমপানের অভিযোগে ২ আবাসিক ছাত্রীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) হল প্রশাসনের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়—যা গত বুধবার বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হয়।

জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে শাস্তির সিদ্ধান্ত অমান্য করে ও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হলে অবস্থান করায় এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও জানা যায়, গত ১৫ নভেম্বর হলের তিনজন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তকালে ওই ছাত্রীদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে (ধূমপান) জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে কমিটির সুপারিশে হল প্রশাসন গত ২৭ নভেম্বর জরুরি বৈঠক করে জড়িত তিন ছাত্রীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী হলে অবস্থানকারী দুই ছাত্রীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

 

রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬
গারো পাহাড়ে মোমবাতি হাতে অর্ধলাখ তীর্থযাত্রীর আলোর মিছিল
  • ২৯ অক্টোবর ২০২৬