জাবির হল খুলছে কাল, ক্লাস শুরু রোববার

০৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৫ PM

© ফাইল ছবি

সিন্ডিকেটের সিদ্ধন্ত অনুযায়ী প্রায় ১ মাস বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া ও শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী কাল বৃহস্পতিবার খুলে দেয়া হবে আবাসিক হলগুলো। আর ক্লাস শুরু হবে রবিবার থেকে।

বুধবার (০৪ই ডিসেম্বর) বুধবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত জাবি সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রহিমা কানিজ বলেন, সিন্ডিকেটের জরুরি সভায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেই সাথে আগামী ৮ই ডিসেম্বর রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, ‘সিন্ডিকেটের সদস্যদের মতামতের ভিত্তিতে হল খোলার সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সচল রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।’

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬