শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা পেলেন কুবি শিক্ষক

০৪ ডিসেম্বর ২০১৯, ০৪:০৪ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উচ্চতর গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তির আহরণ, উদ্ভাবন এবং প্রয়োগের বিস্তৃতি সাধন এবং তা ফলপ্রসূভাবে কাজে লাগিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমাজবিজ্ঞানী গড়ে তোলার লক্ষ্যে ব্যানবেইসের মাধ্যমে শিক্ষামন্ত্রণালয় থেকে উচ্চতর গবেষণা সহায়তা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়য়ের দুজন শিক্ষককে।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে গবেষণা সহায়তায় বরাদ্দকৃত টাকার চেক শিক্ষকদের হাতে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম. পি।

গবেষণা সহায়তা প্রাপ্ত শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম রায়হান উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছা. রাবেয়া খাতুন। শিক্ষক দুজনকে গবেষণা সহায়তা হিসেবে ১৭ লক্ষ করে মোট ৩৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬