জবি আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৫ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে পরিসংখ্যান বিভাগকে ২৪ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় পরিসংখ্যান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর জড়ো করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। দলের হয়ে মাহমুদুল হাসান ৯৬, আবু সালেহ আতিফ ৬১ ও সাজেদুল ইসলাম সুকর্ণ ১৯ রান করেন। পরিসংখ্যান বিভাগের হয়ে রাহাত ও আদনান উভয়ই দুটি করে উইকেট নেন।

পরে পরিসংখ্যান বিভাগ ২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে দলটি। দলের হয়ে পারভেজ ৪৯, সিয়াম ৩৭ ও রনি ৩৩ রান করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হয়ে মাহমুদুল হাসান দুই, সুব্রত, বিপ্লব, সুকর্ণ, নাসিম একটি করে উইকেট নেয়।

মাহমুদুল হাসান ফাইনাল ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬