৬ ডিসেম্বর হল খোলার আশ্বাস জাবি উপাচার্যের

০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:২৯ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করার লক্ষ্যে আগামীকাল বুধবার বেলা সাড়ে চারটায় জরুরী সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও হল খোলাসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। স্মারকলিপি জমাদানের পর শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘উপাচার্য বলেছেন আগামী ৬ ডিসেম্বর হল খোলা হবে এবং ৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে।’

অন্যদিকে গতকাল ‘উপাচার্যের দুর্নীতির খতিয়ান প্রকাশ’ শীর্ষক একটি কর্মসূচি থাকলেও তা পিছিয়ে ১০ ডিসেম্বর করবে উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া আগামী ৫ ডিসেম্বর তিন দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য গত ৫ নভেম্বর উপাচার্য অপসারণের দাবিতে ভিসি-ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উপরে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। হামলায় শিক্ষক, সাংবাদিকসহ ৩৫ জন আহত হয়। ঘটনার প্রেক্ষিতে সেদিনই বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেন।

ট্যাগ: জাবি
বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬