বর্ণাঢ্য আয়োজনে ৪১তম ইবি দিবস উদযাপন

২২ নভেম্বর ২০১৯, ০৪:১৬ PM
৪১ তম ইবি দিবস উদযাপন

৪১ তম ইবি দিবস উদযাপন © টিডিসি ফটো

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৪১তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস পালিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ইবি দিবস উপলক্ষে সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এসময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করণ ও বেলুন উড়ানো হয়।

সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারীর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়াও প্রক্টর, ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ৪১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘আজ ইসলামী বিশ্ববিদ্যালয় ৪১ তম বর্ষে পদার্পণ করল। ৪০ বছরে নানা চড়াই-উৎরাই পার করলেও সাফল্যের মুকুটে অনেক নতুন পালক যুক্ত হয়েছে। বর্তমান প্রশাসনের হাত ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার নজির স্থাপন করেছে।এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সবাইকে কাজ-কর্ম ও চিন্তা দিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করার আহবান জানান।

দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence