তাদের রঙিন র‌্যাগডে

০২ অক্টোবর ২০১৯, ০৯:৪০ AM

© টিডিসি ফটো

গোমড়ামুখে সকালটা শুরু। মেঘাচ্ছন্ন পুরো পথে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে ক্যাম্পাসে পৌঁছেছে শাটল আরোহী আইন বিভাগের একদল শিক্ষার্থী। যাদের মধ্যে একটা অংশ খুব ফুরফুরে মেজাজে রঙ্গিন হওয়ার অপেক্ষায়। আরেকটা অংশের বিদায় নেয়ার পালা। তবুও শেষটা হাসিমুখে আনন্দঘন পরিবেশে হোক, এই প্রত্যাশায় নানান আয়োজনে সাজিয়েছে ভালোবাসার আইন বিভাগকে। অনুজদের আনন্দের জন্য রেখেছে কত কত ইভেন্ট। সারাদিনেও যেটা ফুরাবে বলে মনে হয় না।

হ্যাঁ, পহেলা অক্টোবর (মঙ্গলবার) ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২২ তম ব্যাচের পূর্ব ঘোষিত র‌্যাগডে। যার জন্যই এত আয়োজন।

সকাল ৯ টায় বাজতেই ক্যাম্পাসের সুনসান নিরবতা কাটিয়ে বৃষ্টির মধ্যেই রং আর বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ শোভাযাত্রায় নিজেদের জানান দেয় আইন বিভাগের শিক্ষার্থীরা। গায়ের সাদা টিশার্ট ততক্ষণে রঙিন রুপ নিয়েছে। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয় তারা। এরপর একে অপরের টি-শার্টে মনের অগোছালো দুষ্টুমিগুলো রঙিন কালিতে প্রকাশ করে। কেউ লিখেছেন- মনে পড়বে তোমায়, আবার কেউ লিখেছেন 'অলওয়েজ লেট'। এভাবে মনের কথাগুলো বন্ধুদের টি-শার্টে লিখে মজায় মেতেছে সবাই। তারপর গানের তালে দলবদ্ধ নাচ। যা অনেকটা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ পরবর্তী শিক্ষার্থীদের নাচের সদৃশ।

এবার আইন অনুষদে ফেরার পালা। কারণ, এখনো অনেক ইভেন্ট বাকি। ফেরার পথে আবারও রঙবেরঙের আবির মেখে উৎসবে পুরো ক্যাম্পাসে রঙিন করে তুলেছে। অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে ততক্ষণে। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব যে এখনো রয়েই গেছে। এবার প্যান্ডেল থেকে দুইজন শিক্ষার্থী মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে না বলতেই আবারও যেন সবাই প্রাণ ফিরে পেয়েছে। সাউন্ড বক্সের বেজে ওঠা গানে শিক্ষার্থীদের দলবেঁধে নৃত্যে মুখরিত হচ্ছে বাকীরাও। আক্কাস, কুদ্দুস, শামসু কেউই আর না নেচে পারলো না। নেচে-গেয়ে তৃপ্তির ঢেকুর তুলে দুপুরের খাবার নিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে সবাই। একসাথে কতদিন পরে খাচ্ছে সবাই। হ্যাঁ দিনশেষে এসবই তো স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে।

এদিন পর্যায়ক্রমে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় র‌্যালি, সকাল সাড়ে ১১টায় স্মরণিকা উন্মোচন, দুপুর দেড়টায় মধ্যাহ্নভোজ, বিকেল ৪টায় নাস্তা, সাড়ে ৪টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (এতে পারফর্ম করেছে জনপ্রিয় ব্যান্ডদল 'বে অব ব্যাঙ্গল, পেপার এরোপ্লেন, মেজবাহ' ক্লিক্স এবং ডিজে সায়েম)। এছাড়া সন্ধ্যা ৬টায় বিদায়ী ব্যাচের স্লাইড শো প্রদর্শনীর মধ্য দিয়ে র্যাগ-ডে সমাপ্ত হয়।

আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ফাহিম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, র‌্যাগ-ডে’র জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। কারণ, এরকম একটা আয়োজনে বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দের মুহুর্ত গুলো খুব স্মরণীয় হয়ে থাকে। সবার সাথে মিলিত হয়ে খুব আনন্দিত। এই দিন, এই স্মৃতিগুলো আবারও মনে করিয়ে দিবে ২২তম ব্যাচের ভাইয়া আপুদের। 

ট্যাগ: চবি
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করলো…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬