জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিস্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ PM
 জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতায় বিজয়ী ও ফাইনালিস্ট দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার প্রাইজপুল রাখা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে কেস সলভিংয়ের মাধ্যমে বাস্তব ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে এর সমাধান দিতে হবে। দ্বিতীয় ধাপে ওভিসি (অনলাইন ভিডিও বিজ্ঞাপন) তৈরি করে নির্ধারিত পণ্যের জন্য সৃজনশীল বিজ্ঞাপন নির্মাণ করতে হবে। তৃতীয় ও শেষ ধাপে গ্র্যান্ড ফিনালেতে নতুন একটি ব্যবসায়িক কেসের সমাধান তৈরি করে তা বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় ধাপ অনলাইনে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে ২ থেকে ৪ সদস্যের দল গঠন করতে হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

প্রতিযোগিতার অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে একটি অফলাইন রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য এখানে দেখুন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপসহ মোট ১০টি ফাইনালিস্ট দলের জন্য ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার থাকছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, প্রথম রানারআপ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪০ হাজার টাকা। এছাড়া অপর সাতটি ফাইনালিস্ট দলকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

আরও দেখুন: ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাহমান তামীম বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবে। পাশাপাশি তাদের বিশ্লেষণ, সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতা যাচাই ও বিকাশের সুযোগ তৈরি হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রতিযোগিতা আয়োজন করতে আমরা আশাবাদী।’

ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানি রাশহা রাতুল বলেন, ‘প্রতিযোগিতার প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আসবে। আমরা চাই, অংশগ্রহণকারীরা শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং এখান থেকে বাস্তব কিছু অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুক।’

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬