৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ PM
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন,

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, © টিডিসি ফাইল ফটো

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন (গ্রিন) প্রকল্পে তিন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। 

আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

পদের নাম: 

১. ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট

পদসংখ্যা: ১টি

মাসিক সমন্বিত বেতন: ২ লাখ ৬০ হাজার টাকা।

২. মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, এমআইএস স্পেশালিস্ট

পদসংখ্যা: ১টি

মাসিক সমন্বিত বেতন: ২ লাখ ৩০ হাজার টাকা।

৩. ফুড সিস্টেম সেক্টর ম্যানেজার (লাইভস্টক)

পদসংখ্যা: ১টি

মাসিক সমন্বিত বেতন: ২ লাখ ৩০ হাজার টাকা।

চাকরির মেয়াদ: নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের মেয়াদকালে বার্ষিক কর্মদক্ষতার ভিত্তিতে চাকরির মেয়াদ নবায়নের সুযোগ থাকবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদগুলোর বিস্তারিত যোগ্যতা, দায়িত্ব ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পিকেএসএফের ওয়েবসাইটে প্রকাশিত টার্মস অব রেফারেন্সে (টিওআর) পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬।

আরও দেখুন: বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ

আবেদন ও বিস্তারিত: পিকেএসএফের ওয়েবসাইটে টিওআর ও আবেদনসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। 

শুধু বাছাই করা প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে। পিকেএসএফ সমান সুযোগ প্রদানকারী নিয়োগদাতা। কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার পিকেএসএফ সংরক্ষণ করে।

ঠিকানা: পিকেএসএফ ভবন-১, ই-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬