এইচ আর এম লিমিটেড © টিডিসি সম্পাদিত
ডাটা এন্ট্রি কার্যক্রমে আয়ের সুযোগ দিচ্ছে ই-জোন এইচ আর এম লিমিটেড। আউটসোর্সিং চুক্তির আওতায় একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের জন্য দেশের ৫৩টি জেলায় প্রায় ৫ হাজার ডাটা-এন্ট্রি অপারেটরের রিসোর্স পুল তৈরি করা হবে।
আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ২০ সেপ্টেম্বর ২০২৬।
পদের নাম: ডাটা-এন্ট্রি অপারেটর
কর্মস্থল: ইউনিয়ন ও উপজেলা পর্যায়।
কর্ম এলাকা: ৫৩টি জেলা। এর মধ্যে প্রথম পর্যায়ে ২১টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩২টি জেলা রয়েছে। প্রথম পর্যায়ে চার বিভাগের ২১ জেলার পছন্দক্রম নেওয়া হবে।
প্রকল্পের মেয়াদ: ১৮ মাস।
পদসংখ্যা: প্রায় ৫ হাজার।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান।
বাংলা টাইপিংয়ে বিজয়, অভ্র বা ইউনিকোড ব্যবহারে দক্ষ হতে হবে।
দ্রুত ও নির্ভুলভাবে ডাটা এন্ট্রি করার সক্ষমতা থাকতে হবে।
প্রতি মিনিটে বাংলায় ১৫ থেকে ২০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
প্রশিক্ষণ ও ডাটা এন্ট্রি কার্যক্রমে নিজস্ব ল্যাপটপ থাকা আবশ্যক।
ডাটা স্ক্যানিংয়ের জন্য নিজস্ব স্মার্টফোন থাকা আবশ্যক।
নির্ধারিত কর্মস্থলে নিয়মিতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আরও দেখুন: স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত
গুরুত্বপূর্ণ শর্ত: ৫৩টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডাটা এন্ট্রি কার্যক্রমের আওতায় নিয়োগ দেওয়া হবে। তবে আবেদনকারী নিজ জেলার আওতাধীন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করতে পারবেন না।
নিয়োগপ্রাপ্তদের প্রকল্পের নির্ধারিত কর্মস্থলে নিয়ম, নির্দেশনা, দায়িত্ব ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে। প্রকল্পের প্রয়োজন অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অফিসে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদটি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। লিঙ্গ, ধর্ম ও জাতিগত পরিচয় নির্বিশেষে যোগ্য সব প্রার্থী আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন রেজিস্ট্রেশন লিংকে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে হালনাগাদ সিভি সংযুক্ত করে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬
হটলাইন: +৮৮০ ১৭৭৯ ৮৯৬৯৮৬
বি: দ্র: এ বিজ্ঞপ্তির মাধ্যমে পাওয়া জীবনবৃত্তান্তসহ প্রার্থীদের সব ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা এবং যথাযথ সুরক্ষা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বহন করবে।
বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এসব তথ্য উল্লিখিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ছাড়া অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হবে না।
বিস্তারিত জানতে এখানে দেখুন।