বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করতে পারবেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ AM
বাংলাদেশ নৌবাহিনীর প্রতীকি ছবি

বাংলাদেশ নৌবাহিনীর প্রতীকি ছবি © এ আই সম্পাদিত ছবি

বাংলাদেশ নৌবাহিনীর ২০২৭বি ব্যাচে অফিসার ক্যাডেট নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ প্লাস পাওয়া প্রার্থীরা লিখিত পরীক্ষা ছাড়াই আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। ৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

বয়স: ১ জুলাই ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। এ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬২ দশমিক ৫ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং নারী প্রার্থীদের ১৫৫ সেন্টিমিটার (৫ ফুট ১ ইঞ্চি) হতে হবে। পুরুষদের ওজন কমপক্ষে ৫০ কেজি এবং নারীদের ৪৬ কেজি হতে হবে। তবে উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেলের চেয়ে বেশি ওজন হলে প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

এক্সিকিউটিভ শাখার প্রার্থীদের দৃষ্টিসীমা ৬/৬ হতে হবে। তবে ৬/১২ দৃষ্টিসীমার প্রার্থী চশমা পরা অবস্থায় ৬/৬ অর্জন করলে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখার প্রার্থীদের দৃষ্টিসীমা ৬/৬ হতে হবে। তবে ৬/৩৬ পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থী চশমা পরা অবস্থায় ৬/৬ অর্জন করলে আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বাংলাদেশি পুরুষ ও নারী নাগরিকরা আবেদন করতে পারবেন। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে। এ ছাড়া ‘এ’ লেভেলে কমপক্ষে একটি বিষয়ে এ গ্রেড এবং দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

বাছাই পরীক্ষা: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা ঢাকা (মিরপুর-১৪), চট্টগ্রাম ও খুলনায় নৌবাহিনী কলেজে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

লিখিত পরীক্ষা আগামী ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

আইএসএসবি পরীক্ষা চলাকালে প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীদের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদের কার্যক্রম ২০২৭ সালের মে থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা ২০২৭ সালের জুনের শেষ সপ্তাহে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেবেন।

বেতন ও ভাতা: সরকার নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটরা বেতন ও ভাতা পাবেন। পরবর্তী সময়ে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর তারা উচ্চতর স্কেলে বেতন পাবেন।

অন্যান্য সুযোগ-সুবিধা:
ক্যারিয়ার: নৌবাহিনীতে রয়েছে বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর ক্যারিয়ার। আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং জাহাজের ক্রু হিসেবে সি, নেভাল এভিয়েশনে এয়ার এবং নেভাল স্পেশাল ফোর্স বা নৌ কমান্ডো হিসেবে ল্যান্ড তিন মাধ্যমেই চাকরির সুযোগ রয়েছে।

বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন পাওয়ার পর মেধাবী ক্যাডেট ও কর্মকর্তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

উচ্চতর শিক্ষা: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর পর্যায়ে এমএসসি/এমএস, এমবিএ, এমএ, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

উচ্চতর প্রশিক্ষণ: দেশে ও বিদেশে সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

জাতিসংঘ মিশন: জাতিসংঘ সদর দপ্তর ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ এবং আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ রয়েছে। বিদেশে বিভিন্ন মিশনে চাকরির সুযোগও রয়েছে।

বাসস্থান: নৌবাহিনী অফিসার্স হাউজিং এলাকায় নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে।

প্লটপ্রাপ্তি: নৌবাহিনীর হাউজিং প্রকল্পগুলোতে এনওএইচএস ও বিএনসিএইচএল অগ্রাধিকার ভিত্তিতে শর্তসাপেক্ষে প্লট পাওয়ার সুবিধা রয়েছে।

চিকিৎসা: সামরিক হাসপাতালে উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া যাবে। দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি অনুযায়ী নগদ অর্থসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা রয়েছে। এ ছাড়া অবসর-পরবর্তী সময়েও পরিবারের চিকিৎসাসুবিধা রয়েছে।

সন্তানদের পড়াশোনা: নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যোগ্যতা অনুযায়ী সন্তানদের পড়াশোনার সুযোগ রয়েছে।

যারা আবেদন করতে পারবেন না:
সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে একবার স্ক্রিনড আউট বা একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত প্রার্থীরাও আবেদনের অযোগ্য।

এ ছাড়া যেকোনো বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার আগে ল্যাসিক, পিআরকে বা স্মাইল অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশনের তারিখ থেকে চোখ পরীক্ষা করার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৬।বিস্তারিত তথ্য ও আবেদন করতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যেতে হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মরত শিক্ষকদের ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, বসতে হবে পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, ভুক্তভোগীদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9