অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স কলেজগুলোতে অ্যাপ্লাইড আইসিটি কোর্সের ক্লাস নিতে পারবেন এমন শিক্ষকদের তালিকা তৈরি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য কলেজগুলোকে যোগ্য শিক্ষকদের তথ্য অনলাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এ তথ্য জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) কোর্সে আইসিটি বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অধিভুক্ত অনার্স কলেজগুলোর স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্সে পাঠদান করতে সক্ষম শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ জন্য কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষের নিজ দায়িত্বে ও তদারকিতে পাঠদানে সক্ষম শিক্ষকদের নাম অনলাইনে পাঠাতে বলা হয়েছে।

শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কয়েকটি শর্তও দিয়েছে। এর মধ্যে রয়েছে—আইসিটি বিষয়ে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক; বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক এবং বিজ্ঞান বিষয়ে স্নাতক (পাস) কোর্সে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক।

তবে কোনো কলেজে বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও (পাস) কোর্সের শিক্ষক না থাকলে অন্য যেকোনো বিষয়ে (সম্মান/পাস) স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে মনোনয়ন দেওয়া যাবে। সেক্ষেত্রে ওই শিক্ষককে অবশ্যই CEDP-TOT (Advance-ICT) প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধ্যক্ষ বা উপাধ্যক্ষের অনুমোদন ছাড়া কোনো শিক্ষকের তথ্য এ-সংক্রান্ত কাজে পাঠানো যাবে না।

এ ছাড়া মনোনীত শিক্ষককে অবশ্যই TTIS (Teachers Training Information System)-এর আইডিধারী হতে হবে। কোনো শিক্ষকের TTIS আইডি না থাকলে প্রয়োজন অনুযায়ী আইডি তৈরি করে নিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি কলেজকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬