কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ১

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ PM
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ১

কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ১ © টিডিসি

কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়েছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপ। সংঘর্ষে এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হন। এ ছাড়াও আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত হওয়া ছাত্রদল কর্মী লাবিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

গুরুতর আহত হওয়া শিক্ষার্থী লাবিব বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের বলে জানা গেছে। তিনি শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের কর্মী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আহ্বায়ক হাবিব আহমেদের কর্মীদের সাথে সদস্য সচিব মামুন সরকারের কর্মী রাশেদুল হাসান রাতুলের কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে তারা অগ্নিবীণা হলের সামনে জড়ো হলে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত ঘটে। এ সময় ছাত্রদলের কর্মীদের দেশিয় অস্ত্র হাতে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মধ্যখানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে দেশিয় অস্ত্রসহ এক গ্রুপ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলে ধাওয়া দিলে প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এই সময় কয়েকজন পুলিশ সদস্যদের হলের সামনে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, ‘আমি ঘটনার শুরুতে ক্যাম্পাসে ছিলাম না, আমি আসার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি চাই না ক্যাম্পাসে এমন মারামারি অরাজকতা তৈরী হোক। তারা হয়তো স্বার্থসিদ্ধির জন্য এমন ঘটনা তৈরী করছে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। নিষিদ্ধ ছাত্রলীগের যারা নৈরাজ্য তৈরী করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অবস্থায়ই অনুপ্রবেশ করে নৈরাজ্য তৈরী করতে না পারে সে ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা পালন করব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে একটা ঝামেলা হয়েছিল। তবে আমরা আসার পর এখন পরিস্থিতি শান্ত আছে।’

জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬