খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া

১৫ আগস্ট ২০২৬, ০৩:২৮ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২১ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী © টিডিসি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রশাসনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী। 

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী ও বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীরা।

আরও পড়ুন: বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘অনন্ত মহাকালের আরেক নাম বেগম খালেদা জিয়া। তার পুরো জীবনটাই তিনি বাংলাদেশের মানুষের জন্য তিনি উৎসর্গ করেছেন। সেই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিককালের ৫ আগস্ট পর্যন্ত তার অবদান অনস্বীকার্য। বিগত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দ্বারা তিনি নিপীড়িত হয়েছেন। আমরা আজকে এই দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন।’

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬