ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি গঠনে

১২ আগস্ট ২০২৬, ০২:৩৩ PM
উপাচার্যের সঙ্গে বৈঠকে কুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যরাসহ অন্যরা

উপাচার্যের সঙ্গে বৈঠকে কুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যরাসহ অন্যরা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক সেবা কার্যক্রম ডিজিটালাইজড করার লক্ষ্যে কুয়েটের বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক এবং তাদের কাজের সহযোগিতা ও সমন্বয় সাধনে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইসিটি সেক্টরের বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও ব্যবহার সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করা হবে। এ লক্ষ্যে সফটওয়্যারের প্রয়োজন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রম তদারকির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে উপাচার্য কমিটি গঠন করেছেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন একাডেমিক (শিক্ষা) শাখার উপ-রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাছুদুল হক তালুকদার, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মিন্টু কুমার বিষ্ণু এবং প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আমীনুজ্জামান টুটুল।

এ বিষয়ে আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সনদ ও ট্রান্সক্রিপ্ট প্রদান পর্যন্ত একজন শিক্ষার্থীর সমগ্র একাডেমিক পাইপলাইনকে একটি অটোমোটেড, সমন্বিত, নিরাপদ, নির্ভরযোগ্য এবং ব্যবহারবান্ধব ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্যে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। এ জন্য আমাদের প্রয়োজন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সফটওয়্যার উন্নয়ন ও বাস্তবায়ন কার্যক্রম তদারকি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক চূড়ান্তভাবে সিস্টেম গ্রহণের বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে বলা হয়েছে।’

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম স্থাপনের জন্য কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে রিসোর্স পার্সন হিসেবে মনোনীত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ কর্মকর্তা সরেজমিনে ক্যাম্পাস পরিদর্শন এবং উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মনোনীত রিসোর্স পার্সনরা হলেন কুয়েটের আইসিটি সেল অ্যান্ড সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু হানিফ শেখ, সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. নাজিম উদ্দিন এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. আবুল কাশেম।

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬