ইবির লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি ড. মুন্সি মুর্তজা আলী

১১ আগস্ট ২০২৬, ০৫:০৫ PM
লোকপ্রশাসন বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

লোকপ্রশাসন বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগের অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলী। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লোকপ্রশাসন বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এ ছাড়া বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যেকোনো মূল্যে পরীক্ষার হলে সব ধরনের নকল বন্ধ করতে হবে। এ জন্য শিক্ষক ও পরিদর্শকদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। অনেক ক্ষেত্রে পরীক্ষা কমিটির সভাপতির কাছে নম্বর জমা দেওয়া হলেও একই সময়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে তা পাঠানো হয় না, ফলে ফলাফলে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বা ম্যানিপুলেশনের সুযোগ তৈরি হয়। এ ধরণের অনিয়ম বন্ধে পরীক্ষা কমিটির কাছে নম্বর জমা দেওয়ার দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরেও নম্বরপত্র জমা দেওয়ার কঠোর নির্দেশ দেন উপাচার্য। 

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার, যেমন ‘ডিপফেক’ ও অনাকাঙ্ক্ষিত গুজব বা অপপ্রচার থেকে শিক্ষার্থীদের রক্ষায় গুরুত্বারোপ করেন ইবি উপাচার্য। এ বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও সহায়তা দিতে প্রতিটি বিভাগের ‘স্টুডেন্ট কাউন্সিলর’দের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের বর্তমান যুগের উপযোগী করে গড়ে তুলতে এবং তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বয় অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পাঠ্যক্রমে শিল্পখাতের চাহিদাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়ে তিনি অন্তত ১০০ নম্বরের একটি কোর্স ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে সমন্বয় করে প্রবর্তনের আহ্বান জানান।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬