ইবির নতুন প্রধান প্রকৌশলী আব্দুল মালেক

১১ আগস্ট ২০২৬, ০৯:১৯ PM
মো. আব্দুল মালেক মিয়া

মো. আব্দুল মালেক মিয়া © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অফিসের নতুন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা) মো. আব্দুল মালেক মিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগপ্রাপ্ত এ. কে. এম. শরীফ উদ্দীনের আবেদনের প্রেক্ষিতে তাকে উক্ত পদ থেকে ১১ আগস্ট হতে অব্যাহতি প্রদান করে তদস্থলে প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা) মো. আব্দুল মালেক মিয়াকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 

অনুভূতি জানিয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে দায়িত্ব প্রদানের জন্য। দীর্ঘদিন যাবৎ এই অফিসে আমি কর্মরত রয়েছি, সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য নিজের জায়গা থেকে অনেক কিছু করারও আছে। এজন্য আমার সহকর্মী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। আজকে যেমন সম্মানিত করা হয়েছে, আমি যেন এই সম্মান নিয়েই বিদায় নিতে পারি। 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬