দায়িত্ব নিলেন ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন

২৭ জুলাই ২০২৬, ০৯:২১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ PM
অধ্যাপক ড. এমতাজ হোসেন

অধ্যাপক ড. এমতাজ হোসেন © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন তার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। তার যোগদানের মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর স্থলাভিষিক্ত হলেন। 

সোমবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর জাকির হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের সহ অন্যান্য শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের আদেশক্রমে এবং সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০)-এর ১১ (ক) (১) ধারা অনুসারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬