সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ারম্যান

১৮ জুলাই ২০২৬, ০৬:০২ PM
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে © সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চশিক্ষা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান প্রয়োগের মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে। নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে শুরু থেকেই সমাজমুখী, গবেষণানির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা কার্যক্রম এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে কর্মক্ষেত্র ও সমাজে কার্যকর অবদান রাখতে পারে। 

তিনি জানান, কমিশন উচ্চশিক্ষাকে পাঠদাননির্ভর ধারা থেকে গবেষণাকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তর এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ৪৪ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬