দেশে বিশ্ববিদ্যালয়-স্কুল-কলেজ তৈরি করতে হবে কর্মক্ষম জাতি তৈরির জন্য: শিক্ষামন্ত্রী

১৮ জুলাই ২০২৬, ০২:২৪ PM
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমাদের দেশের জনসংখ্যা বেশি, অতএব এটিকে কাজে লাগাতে হবে। দেশে হিউজ তরুণ জনসংখ্যা। ২০২৮ সালে দেশের অর্ধেক জনসংখ্যা হবে মধ্যবয়সী কর্মক্ষম। সে জন্য দেশে বিশ্ববিদ্যালয়-স্কুল-কলেজ তৈরি করতে হবে কর্মক্ষম জাতি তৈরির জন্য।’

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

তিনি বলেন, ‘জাপান ২০৪০ প্রায় ২৫০ প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ হবে। ইতিমধ্যে ৩৩টি বন্ধ হয়েছে। কোরিয়ায় বিশ্ববিদ্যালয় মার্জিন চলছে, তাদের ছাত্র নেই। তারা বিনিয়োগ করছে। আমাদের যে তরুণ জনগোষ্ঠী, তারা বিশ্ববিদ্যালয়ে যেতে চায়। এ খাতে আমাদের ইন্ডাস্ট্রি হবে শিক্ষা। এখানে আমাদের তরুণদের কাজে লাগাতে হবে। বিজনেস অ্যাগ্রো ইকোনমি হিসেবে দেখতে চাচ্ছি।’

বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬