এনসিপির জুলাই পদযাত্রা আজ নওগাঁয় 

১৩ জুলাই ২০২৬, ০১:১৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০১:১৮ PM
এনসিপির জুলাই পদযাত্রা

এনসিপির জুলাই পদযাত্রা © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৩ জুলাই) নওগাঁ জেলার দুটি উপজেলায়  পদযাত্রা অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টায় বদলগাছী উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় ধামইরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়া আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) উত্তরাঞ্চলের পদযাত্রা বগুড়ার দুপচাঁচিয়া ও সদর উপজেলায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : কেন জমে গিয়েছিল উত্তর মেরুর আগে দক্ষিণ মেরু, মিলেছে রহস্যের ব্যাখ্যা

অন্যদিকে একই দিন বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। দলটি জানিয়েছে, জুলাই পদযাত্রার কর্মসূচি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9