রাশেদ খাঁন

জামায়াত এনসিপিকে গিলে ফেলেছে, নিজেরা বাঁচবেন নাকি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন?

১৩ জুলাই ২০২৬, ১১:৫১ AM
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন © টিডিসি সম্পাদিত

জামায়াত নামের হাঙর ইতিমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে মন্তব্য করে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ‘আগে নিজেরা বাঁচবেন, নাকি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন?’ আজ সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ রাশেদ খাঁন ফেসবুকে লিখেছেন, ‘এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামী লীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামী লীগের নেতারাই তাগো বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। বরং বিএনপি বিরোধী দলের এসব নেতাদের পাহারা দিয়ে রেখেছে, নতুবা বহু আগে আওয়ামীলীগ নামের হাঙ্গর এসব নেতাদের গিলে খেয়ে ফেলতো ‘

তিনি বলেন, ‘তারপরও এরা বাস্তবতা বোঝে না কেন? আওয়ামী লীগকে যে এখনো মাঠের বাইরে, এটা বিএনপির প্রতিরোধের কারণেই। পতিত আওয়ামী লীগের মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ছাড়া আর কারও আছে? ভোটের জন্য তো তাদের জোট প্রধান আওয়ামী লীগ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তাদের এমপিরা তো এখন আত্মস্বীকৃতি দিচ্ছে যে, আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এমপি হতে পারতাম?’

মূলত ৫ আগস্টের পরে সরকারি টাকাপয়সা কামিয়ে এসব নেতার শরীরে তেলচবর জমেছে উল্লেখ করে মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘সেজন্য তারা বৃষ্টির দিনে জোস নিয়ে একটু গরম বক্তব্য দিয়ে শরীরটা ফিট করতে চাচ্ছে। সরকারি প্রটোকল নিয়ে সরকারের বিরুদ্ধে গরম বক্তব্য দিয়ে ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি। বর্তমানেও সরকারি পাহারায় থেকে সরকারের কানাকড়িও ছেঁড়া যাবে না।’

তিনি বলেন, ‘মাত্র ১ বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামল, সেই চিন্তা করা উচিত। গণঅভ্যুত্থানের পরে জামায়াতের চোদ্দগুষ্টি উদ্ধার করে, ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে। মোদ্দা কথা, জামায়াত নামের হাঙর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে, আগে সেখান থেকে নিজেরা বাঁচেন, পরে না হয় বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলিয়েন!’

আরও পড়ুন: টকশো ছাড়ার ঘোষণা গোলাম মাওলা রনির

এর আগে বিএনপির মন্ত্রী-এমপিদের উদ্দেশ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এত গরম দেখাবেন না। আমরা যদি ভালো মতো গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনারা কই পালাবেন? বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও জায়গা পাবেন না।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানপাট দখল করা নিয়ে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দেন।

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9