যুবদলের সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্ক-বিতর্কের ব্যাখ্যা দিলেন মোনায়েম মুন্না

০৬ জুলাই ২০২৬, ০২:২৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:২৮ PM
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবিটি শেয়ার করেছেন আব্দুল মোনায়েম মুন্না

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবিটি শেয়ার করেছেন আব্দুল মোনায়েম মুন্না © সংগৃহীত

যুবদলের জরুরি সভায় আলোচনা করতে গিয়ে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তর্ক-বির্তকে জড়িয়ে পড়েছেন বলে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ খবর সত্য নয় বলে দাবি করেছেন আব্দুল মোনায়েম মুন্না। রবিবার (৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন তিনি।

আব্দুল মোনায়েম মুন্না লিখেছেন, ‘মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সাথে আমার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক। এখনো এই সম্পর্ক সুসম্পর্কই আছে। আজ আমাদের ১০টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপ যারা সপ্তাহব্যাপী কাজ করে ঢাকায় ফিরেছে, তাদের নিয়ে জরুরি সভা ছিল।’

তিনি বলেন, ‘যেহেতু ১০টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপের সাথে আলোচনা, তাই সভাটি দীর্ঘ ছিল বিধায় আজকে আমাদের সভাটি মুলতবি করে আগামীকাল বিকেল ৫টায় আবার সভা শুরুর সময় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। গণতন্ত্রে তর্ক এবং বিতর্ক সাধারণ একটি ব্যাপার এবং পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত থাকতেই পারে। তাই বলে এখানে কোনও রকমের সমস্যা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে হয়নি।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে সভা মুলতবি করে সভাপতি ও সাধারণ সম্পাদক একসাথে নিচে নেমে এসেছি। আমি নিজে সাধারণ সম্পাদককে বিদায় দিয়ে কয়েকজন নেতাকর্মীসহ পল্টন মসজিদে আসর নামাজ আদায় করতে গিয়েছি। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি সত্য নয়।’

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬