হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

১১ জুলাই ২০২৬, ১১:২৪ AM
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব © সংগৃহীত

শেখ হাসিনা নিজেই বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। আজ শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন তিনি।

ফেসবুক মির্জা গালিব লিখেছেন, ‘আওয়ামী লীগ আমলে প্রায়ই ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলত, নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বেন। এই কথা বলে মূলত বিএনপিকে একটা পাতানো নির্বাচনে আনার চেষ্টা করত।’

তিনি বলেন, ‘এখন খুনি হাসিনা নিজেই বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে। ভারতের এই বি-টিমের বাংলাদেশ ২.০-তে আর কোনো জায়গা নাই। এই কথা তার দলের লোকজনও বুঝে গেছে।’

আরও পড়ুন: তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ‘ধুলোমাখা আয়না’ পেল ২৮ পুরস্কার

তিনি আরও বলেন, ‘টানেলের শেষে আর কোনো আলো দেখতে না পাওয়া হতাশাগ্রস্ত সন্ত্রাসীদের উজ্জীবিত করার শেষ চেষ্টা হিসেবে তাই দেশে আসার কথা বলছে। কিন্তু সত্য হলো, যে দেশের তরুণদের খুন তার হাতে লেগে আছে, সেই দেশে শুধু ফাঁসির দড়িই তার জন্য অপেক্ষায় আছে। হ্যাপি হোমকামিং, ডিয়ার কনভিক্টেড ক্রিমিনাল।’

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬