টকশো ছাড়ার ঘোষণা গোলাম মাওলা রনির

১৩ জুলাই ২০২৬, ১১:২৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১১:২৪ AM
গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি © সংগৃহীত

রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও বিশ্লেষক গোলাম মাওলা রনি টকশো ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে এখন থেকে নিয়মিত ইউটিউব চ্যানেলে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

গোলাম মাওলা রনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোন টিভি টকশোতে যাব না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলব ইনশাআল্লাহ।’

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, গোলাম মাওলা রনি ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের ২৬ নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যোগদান করেন।

আরও পড়ুন: অসম শিক্ষাব্যবস্থা গড়ছে বৈষম্যের ভবিষ্যৎ

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ২০১৮ সালের ২৬ নভেম্বরে বিএনপিতে যোগদান করেন। ২০১৮ সালের নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন পেয়ে নির্বাচন করে পরাজিত হন।

ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9