তারেক রহমানের কথিত বন্ধুরা ১৭ বছর কই ছিল, নবীন ফ্যাশন ইস্যুতে রনির দুই প্রশ্ন

২৫ মার্চ ২০২৬, ০২:২০ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০২:২০ PM
গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কথিত বন্ধুরা ১৭ বছর কই ছিল নবীন ফ্যাশন ইস্যুতে এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। আজ বুধবার (২৫ মার্চ) নিজের ফেসবুকে দেওয়অ একত পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

গোলাম মাওলা রনি লিখেন, নবীন পাঞ্জাবীর মালিকের অপরাধ সে কমমূল্যে পাঞ্জাবী বিক্রি করতো! এই অপরাধে বাজার সিন্ডিকেট তার দোকান বন্ধ করে দেয়! অসহায় মালিক ঈদের আগে পাগলের মতো দ্বারে দ্বারে ঘুরেন সাহায্যের জন্য। সব মহল থেকে ভয় দেখানো হয় সিন্ডিকেট বাহিনীর প্রধান তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু। 

তিনি লিখেন, থানার মোটা তাজা পুলিশের ওসিও বলেন একই কথা। ফলে ভদ্রলোক ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিদেশে চলে যান। তার ভয় দেশে থাকলে তাকে মেরে ফেলা হবে। 
কয়দিন আগে গুলশানে একটি গাড়ির কাগজ পত্র দেখতে চাওয়া পুলিশের ডিসিকে সাথে সাথে বদলি করা হয় ! 
 
প্রধানমন্ত্রী প্রশ্ন তারেক রহমানকে প্রশ্ন করে তিনি লেখেন, তারেক রহমানের কথিত বন্ধুরা গত ১৭ বছর কই ছিল! তারা এতো অল্প সময়ে কিভাবে এতো শক্তিশালী সিন্ডিকেট বানিয়ে ফেললো?

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬