গোলাম মাওলা রনিকে একহাত নিলেন প্রেস সচিব

০৪ জুলাই ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:২৭ PM
গোলাম মাওলা রনি ও প্রেস সচিব শফিকুল আলম

গোলাম মাওলা রনি ও প্রেস সচিব শফিকুল আলম © সম্পাদিত

রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম মাওলা রনির কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন প্রেস সচিব।

শুক্রবার (৪ জুলাই) শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। সম্প্রতি সময় টিভির এক টকশোতে তিনি দাবি করেছেন যে, নূর হোসেন—স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ—নাকি জনতার হাতে নিহত হয়েছেন!’

অথচ আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে, এমন তথ্য উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন?’

আরও পড়ুন: ৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়

তিনি আরও বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।’

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9