উপদেষ্টাদের বৈঠক দীর্ঘায়িত হচ্ছে: উপ-প্রেস সচিব

১০ মে ২০২৫, ০১:১১ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৯:৫৫ PM
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থা © টিডিসি ফটো

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ডাকা জরুরি সভা শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অপেক্ষারত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে রাত ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি সভায় বসেন উপদেষ্টারা। এদিকে বিকেলে যশোর এক অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আলোচনা করতে যমুনাত জরুরি সভায় বসছেন উপদেষ্টারা।

প্রসঙ্গত, গত বুধবার (৭ মে) দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে গেলে তীব্র সমালোচনা শুরু হয়। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্র-জনতা। সেই আন্দোলনের প্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবনে জরুরি সভায় বসেন উপদেষ্টারা।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬