এনসিপির জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন

১১ জুলাই ২০২৬, ০৯:১৭ AM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল রবিবার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে। আগামী সোমবারের (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটে দক্ষিণাঞ্চলের পদযাত্রারা ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) এনসিপির মিডিয়া উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগন্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় নজর রাখছে ইউজিসি, অভিযোগও আসছে

উল্লেখ্য, আজ শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের দুটি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে উত্তরাঞ্চলে রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার বিকেল ৩টায় এবং চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা যথানিয়মে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬