দেশে আবারও একদলীয় শাসনের পাঁয়তারা চলছে: নাহিদ

০৭ জুলাই ২০২৬, ০৭:১৪ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এ অভিযোগ করেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এনসিপি আহ্বায়ক বলেন, বিগত সময়ে এক দলের শাসন ছিল। কেউ কথা বলতে পারতো না, গু/ম করে ফেলা হতো। আবারো বাংলাদেশকে এক দলীয় শাসনের দিকে নেয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বো/মা মারে, ককটেল নিক্ষেপ করে। এই একদলীয় শাসন কেউ যদি আবার শুরু করতে চায়, তাদের আওয়ামীলীগ এর পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসন করে হেলিকপ্টার দিয়ে আওয়ামী লীগ দিল্লী পালিয়েছে‌। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বো/মা মেরে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে। সখিপুরবাসী এসব ষড়যন্ত্র ও পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।

এক দলের লুটপাট থেকে আরেক দলের লুটপাটের জন্য জনগণ জীবন দেয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে আমাদের তরুণরা জীবন দিয়েছে দেশের পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয়, যদি মাদক থেকে যায়, যদি লুটপাট অব্যাহত থাকে, দুর্নীতি অব্যাহত থাকে তাহলে ঐ আত্মত্যাগের কোনো মূল্য থাকে না‌। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের লুটপাটের জন্য এদেশের ছাত্র জনতা জীবন দেয়নি।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমরা ন্যায়বিচার এর কথা বলেছি। কিন্তু পাঁচ তারিখের পর সারাদেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। আওয়ামী লীগের বিচার করেন, কিন্তু নিরীহ মানুষদের হয়রানি করতে দেয়া হবে না। চাঁদাবাজি, লুটপাট করতে দেয়া হবে না।

পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। পথসভায় আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং সখীপুর পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী মাওলানা আনসার আলী।

ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9