নওগাঁয় ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

১৩ জুলাই ২০২৬, ১২:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০১:১৮ PM
দম্পতির মরদেহ উদ্ধার করে রাখা হয়েছে  লেগুনাতে

দম্পতির মরদেহ উদ্ধার করে রাখা হয়েছে লেগুনাতে © টিডিসি

নওগাঁর মহাদেবপুরে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ওই দম্পতির নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাতের খাবার খেয়ে ওই দম্পতি ঘুমাতে যান। ভোর চারটার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে খাটের ওপর তাদের মরদেহ দেখতে পান। ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইল জুয়ায় আসক্ত। নেশার জন্য মা-বাবার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬