ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার

১২ জুলাই ২০২৬, ০১:৪১ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে © সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) সকালে পৃথক দুটি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনের ফুটপাত থেকে সকাল পৌনে ১০টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

এদিকে সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে আরও দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, মৃত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ ও ৬০ বছর। ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও তাদের পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তায় সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। পাশাপাশি ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে।

দেশপূনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সর্তক থ…
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬