রাজধানীতে গাছের সঙ্গে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১ জুলাই ২০২৬, ০২:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ফরেনসিক টিম।

শনিবার (১১ জুলাই) সকালে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সাইফুল ইসলামের পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে  পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে একটি জাম্বুরা গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই নারীকে ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ২৮ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।

এসআই শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬