রেললাইনে পড়ে ছিল ব্যবসায়ীর খণ্ডবিখণ্ড মরদেহ

০৮ জুলাই ২০২৬, ১২:০৬ PM
ঘটনাস্থলে স্থানীয় লোকজন (ইনসেটে নিহত হোসেনের মরদেহ)

ঘটনাস্থলে স্থানীয় লোকজন (ইনসেটে নিহত হোসেনের মরদেহ) © টিডিসি

ফেনীর সদর উপজেলার ধর্মপুরে রেললাইনে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকা এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে কী কারণে তিনি রেললাইনে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন (৩২) পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা এলাকার মো. ইসহাকের ছেলে। ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে মেসার্স ফিরোজা অটো পার্টস নামে তার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। 

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনটি দেওয়ানগঞ্জ ঝাউবাগান সংলগ্ন মটবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় মো. হোসেন ট্রেনে কাটা পড়েন। তার দেহাংশ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের অন্তত দেড় কিলোমিটারজুড়ে পড়ে ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।

মো. নাফিজ নামে এক ব্যবসায়ী বলেন, বিকেলেও তাকে দোকানের পাশে দেখেছি। তার বেশ কয়েকটি সিএনজি অটোরিকশাসহ কিছু ব্যবসা-বাণিজ্য ছিল। হঠাৎ কেন তিনি ওই এলাকায় গেছে সেটিও বুঝতে পারছি না। 

ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল বলেন, ‘নিহত ব্যবসায়ী আমাদের ট্রাংক রোড শাখার সদস্য ছিলেন। তার শরীরের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ রেললাইনের দেড় কিলোমিটার জুড়ে পড়ে ছিল। মরদেহের পাশে পড়ে থাকা ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের কিছু দেনা-পাওনা ছিল বলে জানতে পেরেছি। কিন্তু কী কারণে এমন মৃত্যু বা তিনি কেন সেখানে গেলেন বিষয়গুলো এখনো অস্পষ্ট।’

এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, ‘বিকেলে হাঁটতে হাঁটতে নিহত ব্যক্তি রেললাইন এলাকায় যান বলে একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি। বৃষ্টির জন্য মরদেহ উদ্ধারে কিছুটা সমস্যা হচ্ছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কেন তিনি সেখানে যান বা মৃত্যুর প্রকৃত কারণ এখনো অস্পষ্ট। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9