অবশেষে শিক্ষা কার্যক্রমে যাত্রা শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়

১৮ জুলাই ২০২৬, ০৯:২৭ AM
নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উচ্চশিক্ষার নতুন প্রতিষ্ঠান নওগাঁ বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (১৮ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সকাল ১০টা থেকে শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচি শুরু হবে। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং এরপর পায়রা অবমুক্তি ও বেলুন ফেস্টুন ওড়ানো, উদ্বোধনী ফলক উন্মোচন, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, স্টাডি সেন্টার উদ্বোধন এবং কেক কেটে শিক্ষাকার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।

এদিন বেলা ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রধান অতিথি এবং উপাচার্যসহ অন্যান্য অতিথিগণ বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে আমগাছের চারা দিয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাছানাত আলী।

এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আগামীর নানা পরিকল্পনা তুলে ধরে উপচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ইতোমধ্যেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অবকাঠামো গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হলেও জ্ঞানার্জনের সকল সুযোগ তৈরি করা হয়েছে। এই ধারাবাহিকতায় আগামীতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কৃষি, কর্মমুখী শিক্ষা ও গবেষণায় এ অঞ্চলে বাতিঘর হিসেবে গড়ে উঠবে। 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬