‘মানবিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

১৭ জুলাই ২০২৬, ১০:৩৬ PM
অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো

অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেছেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা নৈতিকতা, উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা এবং সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ হয়ে দেশ ও বিশ্বের উন্নয়নে ইতিবাচক নেতৃত্ব প্রদান করবে। আমি সকল পরীক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

আজ শুক্রবার (১৭ জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা স্বচ্ছ, সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জীবনের প্রতিটি সাফল্যের পেছনে থাকে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাস। ভর্তি পরীক্ষা সেই দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই আমি প্রত্যেক পরীক্ষার্থীকে শান্ত থেকে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং নিজের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরীক্ষার্থীদের প্রত্যেকের মধ্যেই নিজ নিজ স্বপ্ন বাস্তবায়নের অবারিত সম্ভাবনা রয়েছে। যারা জ্ঞানচর্চা, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করবে, তারাই ভবিষ্যতে দেশ, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রায় কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

এসময় উপাচার্য নূরুল ইসলাম প্রত্যেক পরীক্ষার্থীর সম্মানিত অভিভাবক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকার কারণেই ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের আস্থা ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে উৎসাহ জোগায়।’

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রগুলো প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতিতেও পরীক্ষা কেন্দ্রগুলো মুখর হয়ে ওঠে।

প্রসঙ্গত, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় সম্পন্ন হয় এবং বিকেল ৩টা থেকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন মোট ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী, যা মোট আবেদনের ৪৮ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন শিক্ষার্থী, যা মোট আবেদনের ১৭ শতাংশ। এর গত ১১ জুলাই ২০২৬ বিকেলে বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পরে অর্থাৎ ১৩ এপ্রিল  এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬