শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, ভোগান্তিতে চট্টগ্রামের অনেক শিক্ষার্থী

১১ জুলাই ২০২৬, ০১:০০ AM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৭:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর নির্ধারিত সাত কলেজ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।

তবে চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ওই অঞ্চলের শত শত ভর্তিচ্ছু শিক্ষার্থী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। ট্রেনের সিডিউল বিপর্যয় এবং সড়কপথ প্লাবিত হওয়ায় অনেক শিক্ষার্থীর পক্ষে সঠিক সময়ে ঢাকায় পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়া হবে কি না জানতে চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষা স্থগিতের বিষয়টি সম্পূর্ণ উপাচার্য মহোদয়ের সিদ্ধান্তের বিষয়। তবে এখন পর্যন্ত পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাসময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এই আসনগুলোর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় পাঁচজন ভর্তিচ্ছু। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের শিক্ষার্থীদের একটি বড় অংশ পরীক্ষায় অংশ নিতে না পারলে তা তাদের শিক্ষাজীবনে বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে তীব্র বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় পুরো বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বোর্ড। যে কারণে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও ভেবেছিলেন তাদের কথা বিবেচনা নিবে কর্তৃপক্ষ। তবে শেষপর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল রাখছে সেন্টাল বিশ্ববিদ্যালয়। 

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬