সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু ১১ জুলাই, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

০৫ জুলাই ২০২৬, ০৬:০৩ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুলাই। ইতোমধ্যে শেষ হয়েছে অনলাইন আবেদন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়ে আজ রবিবারের পরিবর্তে আগামী সোমবার (৭ জুলাই) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আজ রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. শহীদুল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির প্রেক্ষিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পূর্বনির্ধারিত ৫ জুলাইয়ের স্থলে ৭ জুলাই বিকাল ৪টা থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এক্ষেত্রে ভর্তি পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://dcuadmission.org) ব্রাউজ করতে হবে। এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ‘Applicant Login’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর পাওয়া যাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

পরদিন ৮ জুলাই থেকে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস এবং ১৪ জুলাই থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত ৭ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে।

পূর্বঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ১১ জুলাই বিকাল ৩টায় কলা ও সমাজবিজ্ঞান, ১৭ জুলাই বেলা ১১টায় বিজ্ঞান এবং একইদিন বিকাল ৩টায় ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় এক ঘণ্টা।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬