প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ নাম না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট

২২ জুন ২০২৬, ১২:৪০ PM
ইনকোর্স পরীক্ষা (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) বয়কট করে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকোর্স পরীক্ষা (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) বয়কট করে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম অন্তর্ভুক্ত না করায় ইনকোর্স পরীক্ষা (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) বয়কট করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা । একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সব নথিতে প্রতিষ্ঠানের নাম ব্যবহারের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে কলেজের পল্লীকবি ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের পেছনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘সেন্ট্রাল না তিতুমীর’, ‘সেন্ট্রাল আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘পরিচয়হীন পরীক্ষা মানি না, মানব না’ এবং ‘পরীক্ষা বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচের শিক্ষার্থী। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না থাকায় নিজেদের পরিচয় খর্ব করা হয়েছে বলে মনে করছি। তাই আমরা এই পরীক্ষা বয়কট করেছি।’

তারা আরও বলেন, ‘প্রতিটি বিভাগের পরীক্ষা ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়। কোনো বিভাগের দাবি পূরণ না হলে তারাও নিজেদের পরীক্ষা বয়কট করবে। আমরা অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দিতে চাই, যাতে আমাদের দাবিগুলো উপাচার্যের কাছে পৌঁছে দেওয়া হয়।’

এ সময় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সব নোটিশ, প্রশ্নপত্র ও পরীক্ষার অন্যান্য কাগজপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম উল্লেখের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন বিভাগে তালা ঝোলানোর পরিকল্পনা থাকলেও একাধিক বিভাগের পরীক্ষা চলমান থাকায় তারা ওই কর্মসূচি থেকে সরে আসেন। তবে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তারা।

বিএনপি নেতাকে গুলির ঘটনায় ভাইকে ‘ফাঁসানো’র চেষ্টার অভিযোগ
  • ০৯ আগস্ট ২০২৬
যেকারণে অস্ট্রেলিয়া চলে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিলেন মেসি…
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির জার্সি পরে মাঠে নেমেছিলেন দে পল, গোল করে উৎসর্গ করলেন…
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে ফিরলেন মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
কারখানার শ্রমিক থেকে মেসির স্বপ্নের কারিগর, বাবা হোর্হে যেভ…
  • ০৯ আগস্ট ২০২৬
সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ
  • ০৯ আগস্ট ২০২৬