শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ

১৭ জুলাই ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৪:২৫ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ © টিডিসি ফটো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা রাজধানীর সংযুক্ত সরকারি সাতটি কলেজের নির্ধারিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসন ১ হাজার ৯৯৭টি। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ছয়জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পরীক্ষার্থীকে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। এ ছাড়া পছন্দের বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫ নম্বর অর্জন বাধ্যতামূলক।

এর আগে একই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরও আগে ১১ জুলাই কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার ফলাফল প্রকাশ করা হয় ১২ জুলাই। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সরকারি সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
  • ২৯ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষা নিয়ে ভুয়া তথ্য, সতর্ক কর…
  • ২৯ আগস্ট ২০২৬
এলাকা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ অপ্রত্যাশিত: অধ্য…
  • ২৯ আগস্ট ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী-বিষয়ক সেমিনার অনুষ্ঠ…
  • ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি ট্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬
৮ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্ত লাগে? কারণ জানালেন চিকিৎসক
  • ২৯ আগস্ট ২০২৬