ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭ জুলাই ২০২৬, ১২:০৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ১২:১০ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি ফটো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিউ) সংযুক্ত কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১ টায় ভর্তি পরিক্ষা শুরু হয়ে শেষ হবে ১২ টায়। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে আজ বেলা ৩ টায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৭৯৫টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৭ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৮৮৫টি। আবেদন করেছেন ১১ হাজার ২৪৪জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রায় ৬ জন শিক্ষার্থী।

এর আগে (১১জুলাই) শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা শেষ হয়। পরবর্তীতে ১২ জুলাই ফলাফল প্রকাশিত করা হয়।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ৫ পরামর্শ দিলেন হৃদরোগ বিশেষজ্ঞ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সরকারি সাতটি কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
  • ২৯ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষা নিয়ে ভুয়া তথ্য, সতর্ক কর…
  • ২৯ আগস্ট ২০২৬
এলাকা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ অপ্রত্যাশিত: অধ্য…
  • ২৯ আগস্ট ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী-বিষয়ক সেমিনার অনুষ্ঠ…
  • ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি ট্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬
৮ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্ত লাগে? কারণ জানালেন চিকিৎসক
  • ২৯ আগস্ট ২০২৬