নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২৪ জুন ২০২৬, ০৮:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৩৪ PM
নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের লীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের লীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৩ জুন) রাত ১০টার দিকে নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়ালের নেতৃত্বে আয়োজিত হয়। এ বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্য, মহানগর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মিজানুর রহমান দয়াল বলেন, ‘আওয়ামী লীগের উদ্দেশে আমাদের স্পষ্ট বার্তা-তারা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোরভাবে তা প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সব সংকটময় পরিস্থিতিতে দেশের মানুষ ও দেশের পক্ষে সংগ্রাম করে আসছে। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬