সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫ ভর্তিচ্ছু

১১ জুলাই ২০২৬, ০৭:২৮ AM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১১ জুলাই)। প্রথম দিনে অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা রাজধানীর সরকারি সাতটি কলেজের নির্ধারিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু। ফলে এই ইউনিটে প্রতিটি আসনের জন্য গড়ে পাঁচজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মানতে হবে যত নির্দেশনা
ভর্তি পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সাতটি কলেজের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। পছন্দের বিষয়ে ভর্তি হতে হলে ওই নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.dcu.ac.bd) থেকে জানতে পারবেন।

বাকি দুই ইউনিটের পরীক্ষা কবে
আগামী ১৭ জুলাই ব্যবসায় শিক্ষা ইউনিট ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুই শিফটে দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা।

আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞান ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩১ হাজার ৫৫৩টি। ব্যবসায় শিক্ষায় আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এ দুটি ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে- বিজ্ঞানে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৯৭টি। আর তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে আসনসংখ্যা ১১ হাজার ২৯০টি।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা নিয়ে দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিনক্ষণ ঠিক করা হয়েছে।

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9