জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু ২৫ জুন

২১ জুন ২০২৬, ০৪:২৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। অনলাইনে আবেদন করা যাবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।

রবিবার (২১ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত চার বছর মেয়াদি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আবেদন ফি পরিশোধের পর আবেদনকারীদের আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও সংশ্লিষ্ট গ্রুপভিত্তিক বিষয়ে প্রশ্ন থাকবে। পরীক্ষার পাস নম্বর ৩৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ ও উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

এ ছাড়া ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে। বিদেশি সনদধারী শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

মেধাতালিকা প্রণয়নের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আরও ১০০ নম্বর যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পাবেন না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা হলেও চূড়ান্ত ভর্তি ও নিবন্ধনসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের মোট ১৫ হাজার ১৪৫ টাকা পরিশোধ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা হবে না। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

কর্নেল ইউনিভার্সিটিতে ফ্রি অনলাইন কোর্স: এক ক্লিকে বিশ্বমান…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাবির বড় পর্দার আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বহিরাগতদের জন্য নয় 
  • ১৮ জুলাই ২০২৬
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দ…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৮ জুলাই ২০২৬
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence