শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বহাল: উপাচার্য

০৮ জুন ২০২৬, ০৯:০০ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৯:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। 

সোমবার (৮ জুন) সন্ধ্যায় এ ঘোষণা দেন  উপাচার্য। আগামী ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপাচার্য জানান, নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস, আবাসিক হল এবং মেসগুলোতে নিরাপদ ও নির্ভয় পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। কোনো শিক্ষার্থী যাতে কোনো ধরনের হয়রানি বা র‍্যাগিংয়ের শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

আরও পড়ুন: বিএনপি সরকারের প্রথম নারী ভিসি হলেন ঢাবি অধ্যাপক তাহমিনা

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ক্যাম্পাস বা হলের কোথাও যদি কেউ সিনিয়রদের দ্বারা র‍্যাগিং কিংবা কোনো ধরনের হেনস্তার শিকার হয়, তারা যেন তাৎক্ষণিকভাবে ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি কিংবা নিজ নিজ বিভাগের শিক্ষকদের অবহিত করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে র‍্যাগিংয়ের মতো অপসংস্কৃতির বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের আপস করবে না।'

তিনি আরও বলেন, 'র‍্যাগিং নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের উপযুক্ত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমাদের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে জারি থাকবে।'

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬