বিএনপি সরকারের প্রথম নারী ভিসি হলেন ঢাবি অধ্যাপক তাহমিনা

০৮ জুন ২০২৬, ০৮:২৮ PM
অধ্যাপক তাহমিনা আখতার

অধ্যাপক তাহমিনা আখতার © ফাইল ছবি

বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক তাহমিনা আখতারকে এই নিয়োগ দেওয়া হয়। তিনি সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। চার বছর মেয়াদে বা অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক তাহমিনা আখতার ৩৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। তিনি বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সেই সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণও ছিলেন।

জানা যায়, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় এসে এখন পর্যন্ত ঢাকাসহ ২০-এর অধিক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরিয়ে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে নারী অধ্যাপিকা একজনও ছিলেন না। এবার প্রথমবার নারী ভিসি নিয়োগ দেওয়া হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬