শাবিপ্রবির ৬টি হলে বড় পর্দায় দেখানো হবে ফুটবল বিশ্বকাপ

০২ জুন ২০২৬, ০৫:০১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ‘ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬’ উপভোগের লক্ষ্যে ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যােগ নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। 

মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে একসঙ্গে উপভোগ করতে পারেন, সে জন্য ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে আধুনিক প্রজেক্টর ও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই উদ্যোগের বিষয়ে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে নিরাপদে এই ক্রীড়া উৎসব উপভোগ করুক। ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সব সময়ই অন্য রকম একটা আবেগ ও উদ্দীপনা কাজ করে। শিক্ষার্থীদের এই সুস্থ বিনোদন ও মানসিক রিফ্রেশমেন্টের কথা বিবেচনা করেই ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে রেজিস্ট্রারকে ইতোমধ্যে বলে দিয়েছি। আশা করি শিগগিরই ব্যবস্থা করা হবে।'’

প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, গভীর রাতে বা ভোরে ম্যাচ থাকলেও হলে বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখার সুযোগ পাওয়ায় ক্যাম্পাসে বিশ্বকাপের আমেজ আরও জমে উঠবে।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬