ববিতে বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন

১১ জুলাই ২০১৯, ০৬:০৯ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) ‘‘কনজ্যুমার ফার্স্ট’’ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯ উদযাপন করা হয়েছে। ১১ ই জুলাই বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‍্যালি ও কেক কাটার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় মার্কেটিং পরিবার।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে খেকে আনন্দ র‌্যালি বের করে শিক্ষার্থীরা । এসময় তাঁরা দিবস টিকে সামনে রেখে নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি মার্কেটিং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজন ও উদযাপন করা হয়। র‌্যালি শেষ করে শিক্ষার্থীরা কেক কেটে উদযাপন করে।

এসময় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোঃ ইমরান হোসাইন (ভারপ্রাপ্ত) বলেন, ‘‘এ দিবসটির মাধ্যমে সারাদেশে ভোক্তা সচেতনতা যেমন বৃদ্ধি পাবে তেমনি করে মার্কেটিয়াররা আরো ভালো সেবা দিতে তৎপর হবে।" তিনি আরো বলেন, "বর্তমানে মার্কেটিং একটি যুগোপযোগী বিষয় এবং সময়ের সাথে সাথে এর চাহিদা বাড়ছে। তবে এ বিষয়ে আরো বেশী দক্ষতা অর্জনে দরকার দেশের অভ্যন্তরে উচ্চতর গবেষণা’’।

জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬